দুর্দান্ত সাউন্ডে সনির নতুন ওয়্যারলেস ইয়ারবাডস

১৪ জুন, ২০২০ ২১:৪৮  
কনজ্যুমার ইলেকট্রনিক্স জায়ান্ট সনি তাদের নতুন ওয়্যারলেস ইয়ারবাডস নিয়ে এসেছে মার্কেটে। একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, আগামী ২৪ জুন তারিখে এই নতুন অডিও ডিভাইসটি উন্মোচন করা হবে। এই নতুন ইয়ারবাড উন্মোচন করে সনি এই মার্কেটের বিভিন্ন বড় কোম্পানি যেমন শাওমি, রিয়েলমি, জবরা, জেবিএল এর মত কোম্পানির সঙ্গে করা টক্কর দেওয়ার চেষ্টা করছে। একটি রিপোর্টে জানা গিয়েছে যে, এই নতুন মডেলের নাম হতে পারে, সনি WF-1000M3 । এছাড়া এই ইয়ারফোনটিকে ১২ হাজার টাকার রেঞ্জ থাকবে। সনির পক্ষ থেকে বলা হয়েছে এই ওয়্যারলেস ইয়ারবাডস হবে দুর্দান্ত সাউন্ডের। এতে আইপিএক্স৫ ওয়াটার রেসিস্টেন্স, ১৫ ঘন্টার ব্যাটারি লাইফ পাওয়া যায়।